রংপুরে যুবদল নেতা নাজু র্যাবের হাতে গ্রেফতার
র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) শনিবার রাতে রংপুর জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল ইসলাম নাজুকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় নাজুকে র্যাব রাতে গ্রেফতার করে পুলিশের সোপর্দ করে। পুলিশ জানায় নাজু তাদের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টাসহ বেশ কয়েকটি অপরাধের মামলা রয়েছে। সে ২ টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
রংপুর শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি অফিস সংলগ্ন নিজ বাড়ি থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ক্ষমতা ব্যাবহার করে সে বাড়ি দখল, হত্যার প্রচেষ্টা, চাঁদাবজিসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।
