কর্ণফুলি পানি সরবরাহ প্রজেক্ট : জেবিআইসি’র শর্ত পূরণের প্রক্রিয়া চলছে
চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলি পানি সরবরাহ প্রজেক্টে অর্থায়ন প্রশ্নে ওয়াসা অ্যাক্ট ’৯৬ চালুর জন্য জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) দেয়া শর্ত পূরণের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন।
চট্টগ্রাম ওয়াসায় দ্রুত এই অ্যাক্ট কার্যকর করার জন্য মন্ত্রীর এই চিঠি দু’একদিনের মধ্যেই স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হচ্ছ বলে ওয়াসা সূত্র জানায়।
চট্টগ্রাম ওয়াসার সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে আসা জেবিআইসি প্রতিনিধিদল ৩০ মে এ শর্ত আরোপ করেন।
উল্লেখ্য চট্টগ্রাম ওয়াসায় ২০ কোটি (দু’শ মিলিয়ন) ডলার ব্যয়ে প্রস্তাবিত কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পে জেবিআইসির অর্থায়ন করার কথা। প্রকল্পটি বাস্তবায়িত হলে দৈনিক পানি উৎপাদন আরো ২০ লাখ ৭৩ হাজার লিটার বৃদ্ধি পাবে।
