২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কীটনাশক তৈরির কারখানায় বিষাক্ত গ্যাসে দুই নারী শ্রমিক অসুস্থ

গাজীপুর সদরের নান্দুয়াইল এলাকায় ম্যাগডোনালস বাংলাদেশ লিমিটেড নামে একটি কীটনাশক তৈরির কারখানায় দুই নারী শ্রমিক বিষাক্ত গ্যাসে মারা´ক অসুস্থ্য হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

আহত শ্রমিক সখিনা (৩০) এবং শামসুন্নাহারকে (২৫) অজ্ঞান অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক জানান, প্রচন্ড স্বাস্থ্যঝুঁকির মধ্যে তাদের কাজ করতে হয়। এ কারখানার শ্রমিকদের অনেকেই মাথা ব্যথা, বমি-বমিভাব, স্নায়ুদৌর্বল্যে ভুগছে।