নীলফামারী প্রধান ডাকঘরে আরো ২২ লাখ টাকা আত্মসাত
নীলফামারী প্রধান ডাকঘরে একাউন্টস জালিয়াতির মাধ্যমে আরও ২২ লাখ টাকা আত্মসাতের ঘটনা উম্মোচিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সঞ্চয় হিসেব থেকে এই পরিমান অর্থ আত্মসাত করা হয়।
এনিয়ে এ পর্যন্ত মোট আত্মসাতের পরিমান দাঁড়িয়েছে চার কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা। জালিয়াতি চক্রের অন্যতম হোতা একাউন্ট অপারেটর তছলিম উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তদন্ত কার্যক্রম ব্যহত হচ্ছে বলে মামলার তদন্ত দল সূত্র জানায়।
নীলফামারী প্রধান ডাকঘরের জালিয়াতির ঘটনা তদন্তে গঠিত বিভাগীয় তদন্ত কমিটি পুনরায় গত মঙ্গলবার থেকে তদন্ত শুরু করেছে।
রংপুর অঞ্চলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) জেনারেল রিয়জুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি সেভিংস ব্যাংক, সঞ্চয়পত্র, সাধারণ হিসাব ও মেয়াদী হিসাব ক্ষতিয়ে দেখছেন।
