ঝিনাইদহে ক্রসফায়ারে এক চরমপন্থী নিহত
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের গাংপাড়ায় পুলিশ ও চরমপন্থীদের গুলি বিনিময়কালে মঙ্গলবার রাতে চরমপন্থী ক্যাডার ইউনুস (৩০) ক্রসফায়ারে নিহত হয়।
পুলিশ সুপার আকরাম হোসেন বিডিনিউজকে জানান, মঙ্গলবার বিকালে রতিডাঙ্গা গ্রামের খালের ধারে পুলিশের সাথে গুলি বিনিময়ের পর ইউনুস ধরা পড়ে। অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে নিয়ে রাত ১২টার দিকে ভবানীপুরের গাংপাড়ায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ইউনুস পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টাকালে ক্রসফায়ারে নিহত হয়। ইউনুসের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান ও দু রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত ইউনুস পূর্ববাংলার কমিউনিস্ট পার্র্টির (এমএল জনযুদ্ধ) ক্যাডার। তার বিরুদ্ধে ৪টি হত্যা ও দু’টি চাঁদাবাজির মামলা আছে বলে পুলিশ জানায়।
