চট্টগ্রামে অস্ত্র আটক মামলায় জব্দকৃত নমুনা ৭ জুলাই আদালতে হাজির করার নির্দেশ
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জব্দকৃত নমুনা ৭ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ নির্দেশ দেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরের সিইউএফএল জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়। সিআইডি ঘটনাটি তদন্তের মাধ্যমে ৪৩ জনকে আসামি করে চার্জশিট প্রদান করে।
বুধবার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও জেলে আটক একজন আসামি অসুস্থ হয়ে পড়ায় সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি।
মামলার জব্দকৃত নমুনা চট্টগ্রাম সেনানিবাসে রক্ষিত আছে। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনী ও র্যাবকে দেওয়া হয়েছে।
