২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহা সম্মেলনে সাময়িক শ্রমিক চলাচলে সহযোগিতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার সাময়িক শ্রমিক চলাচলে সরবরাহকারী ও গ্রহণকারী উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ সংলাপ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

কাতারের দোহায় অনুষ্ঠিত গ্রুপ ৭৭র দ্বিতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ বিষয়টির ওপর অগ্রাধিকার দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরিত এক বার্তায় উল্লেখ করা হয়েছে।

বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্ন্তজাতিক আর্থিক ব্যবস্থা ও আঞ্চলিক তহবিলের সুবিধা গ্রহণের আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় আমাদের অবস্থা নড়বড়ে হয়ে পড়ছে। বিশ্ব বাজারে প্রবেশাধিকার সংরক্ষণ, স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি এখনও জোড়দার করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

বুধবার সকালে কাতারের আমির শীর্ষ সম্মেলনের উদ্বোধণ করেন। এ সময় গ্রুপ ৭৭’র সভাপতি জামাইকার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। উন্নয়নশীল দেশগুলোর ৫০জন রাষ্ট্র ও সরকার প্রধান সম্মেলনে যোগদান দিচ্ছেন। বৃহস্পতিবার সম্মেলনে রাজনৈতিক ঘোষণা ও কর্ম পরিকল্পনা গৃহীত হবে।

খালেদা জিয়া বলেন, দোহা সম্মেলনে গ্রুপ ৭৭’র সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানও উপস্থিত ছিলেন।