২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপিং করপোরেশনের জন্যে সরকার পাঁচ বছর মেয়াদি উন্নয়ন রোডম্যাপ তৈরি করেছে: নৌ পরিবহন মন্ত্রী

রাষ্ট্রায়ত্ব জাহাজ সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্যে সরকার পাঁচ বছর মেয়াদি উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বিএসসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির ভাষণে নৌ পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেন এ কথা জানান।

বুধবার বিএসসি ভবনে ২১ থেকে ২৬তম এজিএম অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দুটি সেলুলার কন্টেইনার জাহাজ সংগ্রহ, ঢাকা ও খুলনায় বহুতল ভবন নির্মাণ এবং চট্টগ্রামে একটি আবাসিক এলাকা প্রতিষ্ঠা করা হবে।

সভায় ২০০৩-২০০৪ অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্যে পাঁচ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের পর এই প্রথম বিএসসি শেয়ার হোল্ডারদের জন্যে লভ্যাংশ ঘোষণা করলো।