নেশার টাকা সংগ্রহ করতে বোনকে জিম্মি
নড়াইলের আলাদতপুর গ্রামে নেশাগ্রস্ত ভাই নেশার টাকা সংগ্রহ করতে বুধবার নিজের ছোট বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে। দুই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে জিম্মিদশার অবসান ঘটায়।
পুলিশ সূত্রে ও সরেজমিন গিয়ে জানা যায়, এ্যাডভোকেট পরিতোষ বাগচীর নেশাগ্রস্ত ছেলে সবুজ (২২) ধারালো অস্ত্রের মুখে আপন ছোট বোন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সাথীকে বাড়ির একটি ছোট রুমে আটকে রাখে এবং তার বাবার কাছে দেড় লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তার বোনকে হত্যা করা হবে বলে সে হুমকি দিতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে জিম্মিদশার অবসান ঘটায় এবং সবুজকে আটক করে।
এ ব্যাপারে সবুজের মা সদর হানপাতালের নার্স রূপবতী বাগচী জানান, তার পুত্র নেশাগ্রস্ত হওয়ায় ইতিপূর্বে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল। তখন সে একমাস হাজত খাটে।
