২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দু সতিনের হাতে বৃদ্ধা শাশুড়ি খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’সতিন পিটিয়ে হত্যা করেছে বৃদ্ধা শ্বাশুড়িকে। নোয়াখালী জলার কোম্পানিগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মকবুল আহমেদের স্ত্রী হারিচা খাতুনকে (৭৫) তার ছেলে আবুল বাসারের দু স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং মেহেরুন্নেসা (২৫) মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এ সময় আবুল বাশারের অভিযুক্ত দু স্ত্রীকেও গ্রেপ্তার করে।