২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনসহ নিহত ৬

সিলেটে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। আরও দ’ুটি দুর্ঘটনায় একজনের প্রাণহানি ঘটে এবং দু’জন আহত হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিন সুরমার লালবাজার ইউনিয়নের ফুলদী গ্রামের বেবিট্যাক্সি চালক ছন্দান মিয়া (২৬) তার পরিবারের সদস্যদের নিয়ে সকালে শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত শেষে বেবিট্যাক্সিযোগে বাড়ি ফিরছিলো। বেলা একটার দিকে দক্ষিন সুরমার তেতলী দারোগা বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের (সিলেট-৪৬৩০) সাথে তাদের ট্যাক্সির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পরিবারে ৫ সদস্য প্রাণ হারায়।

নিহতরা হলেন, বেবিচালক ছন্দান, তার মা আলিফজান বিবি (৫৫), মেয়ে রুনা বেগম (৩), শ্বাশুড়ি আমিরুন বেগম (৫০) ও শ্যালক সাহেল মিয়া (১৫)। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।

অপর দুর্ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, সকালে বালাগঞ্জ উপজেলার কুরুয়া বাজার এলাকার মাছের পোনা বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আব্বাস মিয়া (২৬) নামে এক ব্যক্তির প্রানহানি ঘটে।

নিহতের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তেরাপাশা গ্রামে।

এছাড়া দয়াগীর বাজারের কাছে ট্রাকের ধাক্কায় এক বেবিচালক ও একজন পথচারি গুরুতর আহত হয়ে।