‘বর্তমান সরকারকে নির্বাচনে জেতাতে শিবিরের ভূমিকাই বেশি’
ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শিবিরের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করবেন না। তিনি বলেন, বর্তমান সরকারকে নির্বাচনে জয়ী করতে সবচে’ বেশি ভূমিকা ছিল ছাত্র শিবিরের।
প্রতিদান হিসেবে আজ যদি সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী শিবির কর্মীদের রক্ত ঝরায়, তাহলে এর পরিনাম শুভ হবে না।
গাইবান্ধায় ছাত্রদল ও যুবদলের হাতে নিহত শিবির কর্মী রেজবুল হক প্লাবনের মৃত্যুর প্রতিবাদে ঘোষিত দেশব্যাপি দোয়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বায়তুল মোকাররম পূর্ব গেটে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মতিউর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, আলমগীর মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
