ভারতের সঙ্গে পরাষ্ট্রসচিবের বৈঠকে বাংলাদেশ বাণিজ্য প্রবেশাধিকার ইস্যু উত্থাপন করবে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিশাল ভারতীয় বাজারে বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে নন ট্যারিফ ও প্যারাট্যারিফ ব্যারিয়ার রোধের বিষয়টি উত্থাপন করবে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্যাম শরনের সঙ্গে বৈঠকে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হেমায়েত উদ্দিন সোমবার বৈঠকে যোগ দিতে ঢাকা ত্যাগ করছেন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাশ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটি আমাদের পররাষ্ট্রনীতির জন্য তাৎপর্যপূর্ণ বিধায় এ বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ইতিবাচক মনোভাব নিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি এই আলোচনা উভয় দেশের জন্যই তাৎপর্যপূর্ণ।
বৈঠকে সামগ্রিক দ্বিপক্ষীয ইস্যুর পাশাপাশি সম্প্রতি উভয় দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী সীমান্ত সংকট নিয়ে আলোচনা করা হবে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করা হবে।
২০০৩ সালের এপ্রিলে ঢাকায় সর্বশেষ উভয় দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রায় আড়াই বছর পর আবারো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হচ্ছেন।
সূত্র জানায়, উভয় পক্ষই সীমান্ত সমস্যার সমাধান এভঙ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে সীমান্ত উত্তেজনা হ্রাস করতে সমন্বিত টহলের ব্যবস্থা করা।
দুই দেশের পররাষ্ট্র সচিবের ব্যস্ততার কারণে এর আগেও বেশ কয়েকবার এই বৈঠক পিছিয়ে যায়।
এ সময়ে হেমায়েত উদ্দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিভরাজ পাতিল, বাণিজ্য মন্ত্রী কমলনাথ, পানি সম্পদ মন্ত্রী রবি নন্দ এবং পেট্রোলিয়াম মন্ত্রী মণি শংকর আইয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
