২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি

সমাজ সেবা অধিদপ্তরের পথ শিশু ও দুস্থ নারীদের পুনর্বাসন বিষয়ক প্রকল্পের আরো পাঁচ বছর মেয়াদ বেড়েছে। ইউএনডিপির এই প্রকল্পে অর্থায়ন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ইয়োর্গেন লিজনার রোবাবার সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোজাহিদের সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাতকালে প্রকল্পের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

লিজনার মন্ত্রীকে জানান, সমাজ কল্যাণ কার্যক্রম তরান্বিত করতে এবং এ খাতে সাহায্য বাড়াতে শিগগিরই তিনি অন্যান্য দাতা সংস্থাকে অনুরোধ করবেন।

মন্ত্রী বিডিনিউজকে বলেন, আলাপ আলোচনার ওপর ভিত্তি করে এ প্রকল্পে কত টাকা দরকার হবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রকল্প নবায়নের ফলে পথ শিশু ও সমাজের সুবিধা বঞ্চিতদের পুনর্বাসন হবে অনেক সহজ।

প্রকল্পের একটি ভাগ এরাইজ ১৯৯৯ সালে শুরু হয়। ২০০৫ সালে সমাপ্ত হওয়ার কথা। এ জন্য বরাদ্দ ধিরা হয় তিন দশমিক ২০ মিলিয়ন টাকা।

প্রকল্পের আরেক ভাগে ক্যাপাসিটি বিল্ডিং ফর প্রোভার্টি এলিভিয়েশন প্রকল্পের সময়কাল হচ্ছে ১৯৯৮ থেকে ২০০৫ সাল। এ জন্য বরাদ্দ ২০ মিলিয়ন টাকা।