২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শরণার্থী দিবস সোমবার

সারা বিশ্বের মত সোমবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শরনার্থী দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন-ইউএনএইচসিআর রাজধানী ঢাকা ও কক্সবাজারে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শরণার্থী বিষয়ক বিভিন্ন প্রকাশনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং শরণার্থীদের অধিকার বিষয়ক প্রমোশনাল ও অন্যান্য সামগ্রী বিতরণ।

ইউএনএইচসিআর’র বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টোফার বেং চা লি সোমবার ঢাকায় বসবাসরত আটকেপড়া পাকিস্তানি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, টি-শার্ট ও কলম বিতরন করবেন।

২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের একটি বিশেষ অধিবেশনে প্রতিবছর ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কক্সবাজারের দু’টি শরণার্থী শিবিরে বর্তমানে ২০ হাজার রোহিঙ্গা শরনার্থী নিজ দেশ মায়ানমারে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। ইউএনএইচসিআর’র সহযোগিতায় বাংলাদেশ সরকার আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে।

তবে বেসরকারি পরিসংখ্যান মতে, কক্সবাজার ও আশপাশের এলাকায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে।