২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদরা ব্যক্তিগত কর্মচারী ও অফিস সুবিধা পাচ্ছেন

সংসদ সদস্যদেরকে ব্যক্তিগত কর্মচারি ও অফিস সুবিধা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 10:29 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সংসদ সূত্র মঙ্গলবার জানায়, প্রত্যেক সাংসদকে দুজন ব্যক্তিগত কর্মচারী (একজন ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন এমএলএসএস) এবং একটি পৃথক অফিস দেওয়া হবে।

মঙ্গলবার সংসদের সচিব কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার ব্যরিষ্টার জমিরুদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, অর্থ মন্ত্রমন্ত্রণালেয় এ উদ্দেশ্যে টাকা দেওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। সংসদের নেতা ও উপনেতা, বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় উপনেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানরা, যারা বর্তমানে ব্যক্তিগত কর্মচারি ও অফিস সুবিধা ভোগ করছেন তারা নতুন সুবিধা পাবেন না।

বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া, আইনমন্ত্রীর পক্ষে ব্যারিস্টার জিয়াউর রহমান খান, পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার, চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, হুইপ রেজাউল বারী দিনা এবং জাহেদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।