২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬৪ হাজার লাইনের টেলিটক নেটওয়ার্ক স্থাপনের কাজ এক মাসের মধ্যে শেষ হবে

চট্টগ্রামে টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড ৬৪ হাজার লাইনের টেলিটক মোবাইল ফোনের নেটওয়ার্ক স্থাপনের কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে এ কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

চীনা কোম্পানি হাওয়াই টেলিটকের নেটওয়ার্ক স্থাপনের কাজ করছে। কোম্পানির একজন প্রকৌশলী বিডিনিউজকে বলেন, ইতোমধ্যেই নেটওয়ার্ক স্থাপনের ৫০ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। ৩৬ টি বিটিএস’র মধ্যে ১৫টি বিটিএস বসানো হয়েছে। তবে তিন পার্বত্য জেলায় নেটওয়ার্ক স্থাপনের কাজ হবে না।