২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক অফিসে বোমা হামলার মামলা থেকে ড. গালিবের অব্যাহতি

গাইবান্ধার মহিমাগঞ্জ ব্র্যাক অফিসে বোমা হামলার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আহলে হাদিস আন্দোলনের নেতা ড. গালিব এবং তার সতের সহযোগী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

থানা সূত্র জানায়, বোমা হামলার ঘটনায় ড. গালিবসহ মোট ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার অভিযোগকারীরা ঘটনার সত্যতা প্রমাণ করতে না পারায় গোবিন্দগঞ্জ থানা ১৭ জনকে বাদ দিয়ে জামাআতুল মুজাহিদীনের সদস্য হাবিবুর রহমান ও নাজু সরদারের নামে গাইবান্ধা ফৌজদারী আদালতে চার্জশিট দাখিল করে।