২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিক খুন

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ‘কুমিল্লা মুক্তকণ্ঠ’র প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ গোলাম মাহফুজকে কে বা কারা জবাই করে হত্যা করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

প্রাথমিক তথ্যে জানা যায়, মাহফুজ রোববার রাতে খাওয়ার পর বাগিচাগাঁওয়ে নিজের পত্রিকা অফিসে ঘুমাতে যায়। কিন্তু পরদিন বেলা বেড়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তার মা বেলা ১ টার দিকে বাড়ির কাজের বুয়াকে পাঠায় মাহফুজকে ডাকার জন্যে। কাজের বুয়া বাইরে থেকে ছিটকিনি আটকানো দরজা খুলে মাহফুজের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তার মাসহ পরিবারের অন্যরা এসে মাহফুজের গলাকাটা লাশ দেখতে পায়। বেলা দেড়টার মধ্যে মাহফুজ হত্যার খবর সারা শহরে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা তার বাড়িতে ভিড় করে।

বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ গোলাম মাহফুজের লাশের সুরতহাল রিপোর্ট এবং এলাকার লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে।