২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে হিটস্ট্রোকে কৃষক নিহত; স্কুল-কলেজে ছাত্রছাত্রীর উপস্থিতি হ্রাস

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা গ্রামে হিটস্ট্রোকে শনিবার এক কৃষক নিহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

জানা যায়, পাটক্ষেত নিড়ানোর সময় বিশারত আলী (৫০) প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু ঘটে।

অন্যদিকে প্রচণ্ড গরমে জেলার স্কুল-কলেজগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে গেছে।

উল্লেখ্য, শুক্রবার জেলার মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে হিটস্ট্রোকে রহিম (৫৫) নিহত হন।