২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে বন্দুক যুদ্ধে চরমপন্থী নেতা নিহত

রাজবাড়ির মৌরাত ইউনিয়নে চরমপন্থী সর্বহারা দলের নেতা এবং স্থানীয় বুধাই বাহিনীর প্রধান শনিবার দুপুরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশের সাথে চরমপন্থীদের বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যও আহত হয়।

নিহত চরমপন্থী নেতা মজিবুর রহমান বুধাই পাংশা উপজেলার মৌরাত ইউনিয়নের রূপীয়াট গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুর ১২ টায় ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের অস্তিত্ব টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ঘটনাস্থলে বুধাই নিহত হয়। তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত বুধাই ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী এবং তার বিরুদ্ধে পাংশা থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ কামাল ও রিজিবুল ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাাড়ি পুলিশ সুপার আনোয়ার খান বিডিনিউজকে জানান, বুধাই এর মৃত্যুতে এলাকাবাসি উল্লাস প্রকাশ করেছে।