২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রে ধুমপায়ীর সংখ্যা কমছে

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ধুমপায়ীদের সংখ্যা দিন দিন কমছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনসন (সিডিসি) এক গবেষনা প্রতিবেদনে এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সিডিসি ৩১ মে বিশ্ব তামাক নিবারণ দিবসকে সামনে রেখে এ তথ্য প্রকাশ করেছে। এ বছর ধুমপান নিবারণে স্বাস্থ্য পেশার সাথে জড়িত কর্মীদের ভূমিকার ওপর আলোকপাত করা হচ্ছে।

সিডিসি’র মরবিডিটি এন্ড মরটালিটি উইকলি রিপোর্টে (এমএমডব্লিওআর) বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ ধুমপান করে। এসব ধুমপায়ীর মাঝে বয়স্ক ধুমপায়ীর সংখ্যা ক্রমাগত কমছে।

বর্তমানে ২১ দশমিক ৬ ভাগ বয়স্ক ধুমপায়ী রয়েছে যেখানে ২০০২ ও ২০০১ সালে ছিল শতকরা ২২ দশমিক ৫ ও ২২ দশমিক ৮ ভাগ।

গবেষনায় দেখা যায়, যারা ধুমপান ত্যাগ করেছে তারা সংখ্যায় বর্তমান ধুমপায়ীদের চেয়ে বেশী।

এমএমডব্লিওআর’র গবেষনা রিপোর্টে বলা হয়, বিশ্বের প্রায় ১০টি দেশের ৭২ থেকে ৯৯ শতাংশ ডেন্টাল, মেডিকেল, নার্সিং ও ফার্মাসির ছাত্র-ছাত্রী বিশ্বাস করে যে, রোগীদের ধুমপান পরিত্যাগ করার ব্যাপারে উৎসাহ দানের জন্য তাদের কাউন্সিলিংয়ের ওপর প্রশিক্ষন নেয়া উচিৎ। এতে আরও বলা হয়, ৫-৩৭ শতাংশ উত্তরদাতা এ ধরণের আনুষ্ঠানিক প্রশিক্ষন নিচ্ছে।

এই প্রথম এ ধরণের আন্তর্জাতিক গবেষনা কর্মে সিডিসি’র সাথে যৌথ উদ্যোগে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এবং কানাডিয়ান পাবলিক হেলথ এসোসিয়েসন।

আলবেনিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগভিনা, ক্রোয়েশিয়া, মিশর, ভারত, ফিলিপাইন, সার্বিয়া, এবং উগান্ডার স্বাস্থ্য পেশার ছাত্রদের ওপর গবেষনা পরিচালিত হয়।

ধুমপানের ব্যাপারে ও ধুমপান পরিত্যাগমূলক পরামর্শ দানে প্রশিক্ষনের ব্যাপারে ছাত্রদের মনোভাব কী- তা গবেষনা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়।

গবেষনায় ১০ টি দেশের মধ্যে সাতটি’ দেশের ছাত্র-ছাত্রীদের ওপর গবেষনা করে দেখা গেছে, স্বাস্থ্য পেশার সাথে জড়িত তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের শতকরা ২০ ভাগের বেশী ধুমপায়ী।