২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজন ৫ বিদ্রোহী ও তাদের সহযোগীর লাশ মাটি চাপা দেওয়া হয়েছে

মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকা মাধবপুরে শুক্রবার সকালে র‌্যাব ও বিডিআরের যৌথ বাহিনীর বন্দুক যুদ্ধে নিহত পাঁচ সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী ও তাদের স্থানীয় সহযোগীর লাশ শনিবার কমলগঞ্জে মাটি চাপা দেওয়া হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 03:55 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এর আগে লাশগুলোর ময়না তদন্ত সম্পন্ন হয়।

স্থানীয় লোকজন বলেছে, র‌্যাব ও বিডিআরের ওই যৌথ অভিযানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। দীর্ঘদিন ধরে এ সমস্ত অঞ্চলে সীমান্ত সন্ত্রাসী, অস্ত্র ও মাদক চেরাচালানকারীরা রাজত্ব করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, আমরা তাদের কর্মকাণ্ডে প্রচন্ড অশান্তিতে ছিলাম। তবে এ ঘটনার পর তারা আর ফিরে আসার সাহস পাবে না।

অন্যদিকে, বিডিআর ও পুলিশের জোরালো উপস্থিতির কারণে অনেক বাংলাদেশী আদিবাসী কমলগঞ্জ ছেড়ে গেছে।

এ সমস্ত এলাকায় প্রধানত বিষ্ণুপ্রিয়া,পাঙ্গাল ও মৈতৈ সম্প্রদায়ের লোকজন বাস করে।