২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেয়ার ডাই’ ব্যবহারকারীদের জন্য সুখবর

হেয়ার ডাই বা চুলে রং করলে স্তন বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি নেই। মোট ১১টি দেশের ৭৯টি সমীক্ষা পর্যালোচনার ভিত্তিতে এ কথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সারাবিশ্বেই এমন ধারনা আছে যে, হেয়ার ডাই’র কারণে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি থেকে যায়। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা বলছে ভিন্ন কথা। খবর ওয়েবসাইটের।

স্পেনের সান্তিয়াগো ডি কম্পোসটেলা ইউনিভার্সিটির গবেষকরা বলেন, সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যাদি এই ইঙ্গিত করছে যে, হেয়ার ডাই এর ফলে স্তন বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি নেই।

আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনের জার্নালের চলতি সংখ্যায় এই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে হেয়ার ডাই থেকে ক্যান্সারের ঝুঁকি বিষয়ে আরও সমীক্ষা পরিচালনার জন্য আহবান জানানো হয়।

সারা বিশ্বে এক-তৃতীয়াংশ মহিলা এবং চল্লিশোর্ধ বয়সের পুরুষদের ১০ শতাংশ হেয়ার ডাই ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে এর থেকে ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকির বিষয়টি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

হেয়ার ডাই-এ এরোমেটিক অ্যামাইনের উপস্থিতি রয়েছে এবং এর ফলে জেনেটিক মিউটেশন বা জিনগত বিকার ঘটতে পারে এবং এটি ক্যান্সারেরও কারন হতে পারে বলে ধারনা করা হয়।