২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভায়াগ্রার পর এবার ডাপোসেটাইন

ভায়াগ্রার পর এবার বাজারে আসছে পুরুষের যৌন ক্ষমতা বাড়ানোর নতুন ওষুধ ডাপোসেটাইন। সদ্য তৈরি এ ওষুধটি দ্রুত কার্যকর হয় এবং এর ব্যাপক কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে দাবি করা হচ্ছে। ওয়েব সাইট সংবাদ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সম্প্রতি ইউনিভার্সিটি অব মিনেসোটার চেয়ারম্যান ডা. জন পিয়র জানান, অকাল বীর্যপাত সত্যিই একটি সমস্যা। ১০ থেকে ৩০ শতাশ পুরুষ এ সমস্যায় আক্রান্ত। নতুন ওষুধটি এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. জন এ সংক্রান্ত একটি সমীক্ষা পরিচালনা করেন।

তিনি সঙ্গমের এক থেকে তিন ঘন্টা আগে এ ওষুধ সেবনের জন্য পরামর্শ দেন।

যৌথভাবে ওষুধটি তৈরি করেছে মাউন্টেন ভিউ, অ্যালজা কর্পোরেশন এবং জনসন এন্ড জনসন ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন সাপেক্ষে এ ওষুধ বাজারজাত করা হবে।