২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫০

রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামকস্থানে শুক্রবার রাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পুলিশ জানায়, নীলফামারীর ডোমার থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের যাত্রী বোঝাই একটি নৈশ কোচ তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই শাকিল (৩২) নিহত হয় এবং আইজুল (৪২) ও লিটন (২৩) তারাগঞ্জ হাসপাতালে, আমিনা (৫০) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহতদের তারাগঞ্জ, সৈয়দপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহত যাত্রী কামাল জানায়, যাত্রীদের কথায় আপত্তি সত্ত্বেও চালক বেপরোয়াভাবে গাড়ী চালাচ্ছিল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।