২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ফখরুদ্দিন আহমদ পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফখরুদ্দিন আহমদকে আগামী ১ জুন থেকে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

দেশের শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান পিকেএসএফ এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে দারিদ্র্য বিমোচনের জন্য ক্ষুদ্রঋণ তহবিল সরবরাহ এবং বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন সহায়তা প্রদান করে। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হিসেবে যোগদানের পূর্বে ড.ফখরুদ্দিন ১৯৭৮ থেকে ২০০১ পর্যন্ত বিশ্ব ব্যাংকের বিভিন্ন উচ্চপদে অধীষ্ঠিত ছিলেন।

ড. ফখরুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ১৯৭৮ সাল পর্যন্ত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এম.এ ডিগ্রী এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৬০সালে বি.এ (অনার্স) ও ১৯৬১সালে এম.এ উভয় পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করেন।