২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদক ঠাকুর: ৩০ জনের খাবার একাই সাবাড়

ভোলার বোরহানউদ্দিনে ৩০ জনের খাবার একাই খেয়ে ‘খাদক ঠাকুর’ উপাধি পেতে যাচ্ছেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ফিরোজ ঠাকুর (৫৫)।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

স্থানীয় ইউএনও ও পৌরসভা চেয়ারম্যান জানান, ফিরোজ ঠাকুর বৃহস্পতিবার বোরহানউদ্দিন পৌরসভার বাজেট ঘোষণা পরবর্তী ভোজ সভায় একাই ৩০ জনের খাবারের সমপরিমাণ ২৩ পিস মুরগীর রোস্ট, ১০ কেজি খাসীর মাংস, ১০টি ডিম, ১২কেজি দই, ১৫পিস মাছ স্বাভাবিকভাবে খেয়ে শেষ করেন।

পৌর সচিব আব্দুর রব জানান, এসময় ফিরোজ ঠাকুরের খাওয়া দেখার জন্য বহু লোক ভিড় জমায়।

স্থানীয়রা জানায়, ফিরোজ ঠাকুর ইতোপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে এর চেয়েও বেশি খাবার খেয়ে সবাইকে তাক লাগিয়েছেন।