গাংনী প্রেসক্লাবের সহ-সভাপতি সন্ত্রাসী হামলার শিকার
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক প্রভাষক মো. হারুন-অর-রশীদ ওরফে রবি বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদাতা পরিচয় দানকারী আমিরুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা উপজেলা চত্বরে রবিকে ঘেরাও করে এবং পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আহতাবস্থায় রবিকে তাকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকরা বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
