চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী নেতা নিহত
চুয়াডাঙ্গা উপজেলার শৈলগাড়ি গ্রামে বুধবার পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে গ্রুপের নেতা ফরজ আলী (৪০) নিহত হয়।
সদর থানার ওসি নজরুল ইসলাম মোল্লা জানান, সন্ত্রাসী ফরজ আলী স্বদলবলে শৈলগাড়ি গ্রামের চুলকানির বিলের ধারে অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কোবরা ও পুলিশ ফোর্স ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশের গুলিতে ফরজ আলী মারা যায় এবং সঙ্গীরা পালিয়ে যায়। উভয় গ্রুপের মধ্যে প্রায় ৩০ রাউণ্ড গুলি বিনিময় হয়।
পুলিশ বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১টি শার্টার গান, ৫ রাউণ্ড গুলি ও ৫টি গুলির খোসা উদ্ধার করে। বৃহস্পতিবার ভোরে নিহতের লাশ সদর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, নিহত ফরজ আলীর বিরুদ্ধে খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
