২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশ থাকার পরও গালিবকে বুধবার পুলিশ রিমান্ডে নেয়নি

আহলে হাদিছ আন্দোলনের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিবকে বুধবার উল্লাপাড়া পুলিশ রিমান্ডে নেয়নি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

গ অঞ্চলের ফৌজদারি আদালত মঙ্গলবার একটি মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

জানা যায়, উল্লাপাড়ার নবগ্রাম গ্রামীণ ব্যাংক শাখায় এ বছরের ১৬ ফেব্রুয়ারি বোমা হামলা সংক্রান্ত মামলায় আদালত তাদের তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। থানা পুলিশ এ মামলায় ড. গালিবকে শোন অ্যারেস্ট দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়।

জানা গেছে, ড. গালিবকে সিরাজগঞ্জ জেলা কারাগারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। একই সেলে অবস্থান করছেন তার অনুসারি যুব সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, রাজশাহী নওয়াপাড়া মারজাকুল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ সালাফী, আহলে হাদিছের নেতা এএসএম আজিজউল্লাহ।

একই মামলার অপর আসামী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার গোলাম মুক্তাদির আকীল জেলা কারাগার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।