চট্টগ্রামে মৃদু ভূমিকম্প
চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূ-কম্পন পর্যবেক্ষন কেন্দ্র সূত্র জানিয়েছে, রাত তিনটা ছয় মিনিটে এ ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ১১ সেকেন্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬৪।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ৯০ কি:মি: দূরে। দেশে এটি চলতি বছরের ১৪তম ভূমিকম্প।
ভূমিকম্পের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
