২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাকা বিস্ফোরণে চাঁপাইনবাবগঞ্জে যুবকের মৃত্যু

ট্রাকের চাকা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। চাঁপাইনবাবঞ্জ পৌর এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

একটি ভলকানাইজিং এর দোকানে ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ চাকাটি বিস্ফোরিত হলে জামাল (২৩) গুরুতর আহত হয়।

এ অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে বলে। সেখানে নেওয়ার পথে সে মারা যায়। জামাল রাজশাহীর আলুপট্টির কাশেমের ছেলে।