নোয়াখালিতে বজ্রপাতে নিহত ৪, আহত ১
জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ছোট ফেনী নদীতে সোমবার দুপুরে লুব কাটার সময় বজ্রপাতে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময়ে আরও এক শ্রমিক আহত হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুর ২ টার দিকে নদীতে মাটি কাটার কাজ করা অবস্থায় প্রচণ্ড বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, আবু নাছের সর্দার (৪০), ফজলুর রব (৩৫), আব্দুল মোতালেব (৩৫) ও আব্দুর রহমান (৩৫)।
আহত নূর করিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
