চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ওজনের শিলা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিনা মেঘে প্রায় ১২ কেজি ওজনের একটি শিলাখণ্ড পড়েছে।
বারঘরিয়া ইউপির লক্ষ্মীপুর গ্রামের চেয়ারম্যান পাড়ায় শুক্রবার সকালে ঘটা এ ঘটনায় ভদু মণ্ডলের ছেলে ইসমাইলের (১৮) হাত ভেঙ্গে যায়।
বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, অকস্ম্যাৎ বিরাট আকারের শিলাখণ্ড পতিত হওয়ায় এলাকার মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। পতিত শিলাখণ্ডটি দেখতে এলাকার অনেক মানুষ ভিড় জমায়।
১৭মে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি গ্রামে সাত কেজি ওজনের একটি শিলাখণ্ড পতিত হয়েছিল।
