২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বিশ্বযুদ্ধকালীন আরও একটি মর্টার সেল উদ্ধার

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফের পুরাণ পল্লানপাড়া থেকে শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যদের ব্যবহৃত আরও একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুরাণ পল্লানপাড়ার জাদিরতলা এলাকার পাহাড়ের মাত্র ৩০ গজ ভেতর থেকে কাঠ কুড়াতে গিয়ে জাফর নামে স্থানীয় এক কাঠুরিয়া মাটির ওপর মর্টার সেলটি পড়ে থাকতে দেখে। ঘটনা জানাজানি হলে টেকনাফের ২৩ রাইফেল ব্যাটালিয়ন মর্টার সেলটি উদ্ধার করে তাদের নিয়ন্ত্রণে নেয়।

জিজ্ঞাসাবাদের জন্য কাঠুরিয়া জাফর আলমকে (১৮) আটক রাখা হয়েছে।

এ নিয়ে গত দু’দিনে একটি মর্টার সেল ও দু’টি গ্রেনেড উদ্ধার হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।

২৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজকে জানান, বিশেষজ্ঞ দল আসছে। ওই এলাকায় ব্রিটিশ আমলের আরও গোলা বারুদ আছে কী না তা তারা পরীক্ষা করে দেখবেন।