২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত

খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দরের কাজ দ্রুত সম্পন্ন করাসহ ১২ দফা দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত স্থায়ী মানব বন্ধন কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট এম কাজী আ: এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান হায়দার, গাজী সালাউদ্দিন রুনু, অ্যাডভোকেট ফিরোজ আহমদ, এসএম দাউদ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, রুপসা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২ দফা বাস্তবায়নের ঘোষনা দেবেন। তারা আগামী বাজেট অধিবেশনে এ জন্যে পৃথক অর্থ বরাদ্দের দাবি জানান।