২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিআই’র সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক

সফররত তিন সদস্যের একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি একে আজাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বৈঠকে ভিএফ এশিয়া লিমিটেডের এশিয়া ভিত্তিক ভাইস প্রেসিডেন্ট টমাস নেলসন মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে বিসিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন একে আজাদ।

হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ মার্কিন প্রতিনিধিদের তার তেজগাঁও কার্যালয়ে নিয়ে যান এবং হামিম গ্রুপের উৎপাদিত বিভিন্ন পণ্য দেখান।

বৈঠকে ভিএফ এশিয়া লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।