২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পিডিবি’র বিরুদ্ধে মামলা দায়ের

বকেয়া বিল পরিশোধ না করায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়াতে বিদ্যুৎ উন্নায়ন বোর্ডের (পিডিবি) বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ মানবািধকার কমিশনের উদ্যোগে চীফ মেট্রোপলিটোন ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মামলার এজহারে বলা হয়েছে , পিডিবি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দায়িত্বজ্ঞানহীন কান্ড করেছে। ফলে চিকিৎসার অভাবে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। আদালত তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য পাঁচলাইশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছে। পিডিবি গত ১৮মে বুধবার সকাল নয়টায় ৭৩ লাখ ৭৮ হাজার টাকা বকেয়া বিলের কারনে সিএমসিএইচ এর বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন করে দেয়। বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়া হলে দুপুর সাড়ে বারটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।