ময়মনসিংহে গৃহবধুর লাশ উদ্ধার
শহরের কোতোয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার দূর্গাবাড়ি মন্দির সংলগ্ন এক বাসা থেকে ঝুমা রায় নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তার মৃত্যু রহস্যজনক। নিহতের স্বামী স্বর্ণকার শ্যামাপদ রায় জানায়, তার স্ত্রী বুধবার রাতে শয়ন কক্ষে আত্মহত্যা করেছে। অপরদিকে নিহতের মা জানায়, যৌতুকের জন্য তার কন্যাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে।
