মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভবেরচরের কাছে বিকেলের দিকে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পথচারী (১৮) নিহত হয়।
একই দিন সকালে মধ্যবাউশিয়া নামক স্থানে বাসচাপা পড়ে দাউদ (২৬) নামে এক যুবক মারা যায়।
