ঢাকায় দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত শুরু
রাজধানীতে পরিচালিত একটি ভ্রাম্যমান আদালত বুধবার হরতালের দিনে পরিবেশ দূষণকারী ২৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আদালত ডিজেল চালিত মিনিবাস, ম্যাক্সি ও কাভার্ড ভ্যানসহ ৩২ ধরণের যানবাহনের দূষণের মাত্রা পরীক্ষা করে ২৫টি যানবাহনে মাত্রাতিরিক্ত দূষণ দেখতে পায়।
তথ্য বিবরণীতে জানানো হয়, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও পরিবেশ বিভাগের মহাপরিচালক সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম বলেন, ডিজেল চালিত পুরনো যানবাহনগুলোই সবচেয়ে বেশি বায়ু দূষণ সৃষ্টিকারী। এর ফলে নগরীর বাতাস দূষিত হচ্ছে।
বিশ্বব্যাংকের অর্থায়ণে পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বায়ুর মান ব্যবস্থাপনা পকল্পে ঢাকা মহনগরীর বায়ু মনিটর করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে নারায়ণঞ্জসহ বিভাগীয় ছয়টি নগরীর বায়ুর মানও পরীক্ষা করে দেখা হবে।
