২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচায় লঞ্চ ডুবিতে একই পরিবারের ৬ সদস্য নিখোঁজ

আরিচার কাছে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে দু’শ যাত্রী নিয়ে এমভি রায়পুরা লঞ্চ ডুবিতে গোয়ালন্দের একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

গোয়ালন্দের আকরাম হোসেনের পরিবারের এই সদস্যরা হচ্ছে তার স্ত্রী বিলকিস বেগম (৫৫), শিশু পুত্র পিয়াস (১০), কন্যা সাথী (৮), পুত্রবধূ অন্তরা (১৮), পুত্রের খালা শাশুড়ী অনিকা (৪০) এবং শারমিন (৫)। এরা সবাই ঘটনার দিন কাজীরহাট থেকে আরিচা আসছিল। পরিবারের আরেক সদস্য জুয়েল (আকরাম হোসেনের ছেলে) সাতরিয়ে কুলে আসতে সক্ষম হয়।

লঞ্চ ডুবিতে পরিবারের সদস্যদের হারিয়ে আকরাম এখন পাগল প্রায়। আকরাম হোসেনের বাড়ি গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার ২ নং ব্যাপারী পাড়ায়।