২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ মে সকালে বুড়া গৌরাঙ্গ নদীতে লঞ্চ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ

২০ মে সকাল ১০টায় চর কাজলে পটুয়াখালীর গলাচিপায় বুড়া গৌরাঙ্গ নদীতে লঞ্চ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তদন্ত কমিটির প্রধান পটুয়াখালীর অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আলম ভভুইয়া জানান, লঞ্চ দুর্ঘটনার কারণ নির্ণয় করতে জেলা প্রশাসনের গঠন করা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ২০ মে কাজ শুরু করবে। এবং তাদের ২২ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এ দুর্ঘটনার ব্যাপারে সমুদ্র পরিবহন অধিদপ্তর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এ কমিটিকে ২১ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে বিআইডব্লিওটিএ সূত্র জানায়।

চরকাজলে বুড়া গৌরাঙ্গ নদীতে ডুবে যাওয়া এমভি প্রিন্স অব পটুয়াখালী থেকে এ পর্যন্ত ৬০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লঞ্চ থেকে ৩৮টি এবং ভাসমান ও জেলেদের জালে আটকা পড়া অবস্থায় ২২টি উদ্ধার করা হয়। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা ২৫/৩০টি লাশ ভেসে যেতে দেখেছে।