সুত্রাপুরে র্যাবের ‘এনকাউন্টারে’ সন্ত্রাসী নিহত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ‘এনকাউন্টারে’ বুধবার সকালে নগরীর সুত্রাপুর এলাকায় অভিযুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত মোহাম্মদ সালাউদ্দিন ওরফে মেহেদী (৩৫) সুত্রাপুর থানার জনৈক জামালউদ্দিনের পুত্র।
র্যাব-৪ এর এসআই আওরঙ্গজেব বিডিনিউজকে জানান, মধ্যরাত সাড়ে তিনটার দিকে র্যাব সদস্যরা ছদ্মবেশে লালবাজার এলাকায় সন্ত্রাসীদের ধরতে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায় এবং ককটেল ছোঁড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা দলের নেতা মেহেদীকে মৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি জানান, র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুইরাউন্ড গুলি উদ্ধার করে। নিহত সালাউদ্দিন ছিলো বিএনপি’র কর্মী। কিছুদিন আগে তাকে দল থেকে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১২ টি মামলা রয়েছে।
