চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি ওজনের শিলা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো শংকরবাটির হেলালপুর গ্রামে মঙ্গলবার সকালে আকস্মিকভাবে প্রায় সাত কেজি ওজনের একটি শিলা পড়ে।
ফার্নিচার ব্যবসায়ী মো. হাসান আলীর বাড়ির সামনে এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় ব্যাপক ভীতির সঞ্চার হয়।
পতিত শিলা খন্ডটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
