২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আওয়ামী লীগের সকাল সন্ধ্যা হরতাল

মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 10:01 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পিকেটার বা হরতাল সমর্থনকারীদের সাথে পুলিশের সংঘাতের তেমন কোনও খবর এখনও পাওয়া যায়নি। প্রধান সড়কগুলোতে সীমিত আকারে যানবাহন চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মার্কেটগুলোও।

মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম বাচ্চুকে তার বাসা থেকে কোর্টে রিক্সাযোগে যাওয়ার সময় তেজগাঁর তেজকুনি পাড়ায় গুলি করে হত্যা করে।