২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কালবৈশাখী, জন জীবন বিপর্যস্ত

নগরীতে দমকা বাতাসসহ ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার বিকেলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঢাকায় সর্বোচ্চ ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিকেল সাড়ে চারটার দিকে ঘন্টায় ৯২ কিলোমিটার বেগে রাজধানীর উপর দিয়ে ঝড়ো বৃষ্টি বয়ে যায়।

প্রবল বৃষ্টিপাতের কারণে নগরীর অনেক রাস্তায় পানি জমে যায় এব এ কারণে যান জটের সৃষ্টি হয়। নগরীরর বেশিরভাগ রাস্তায় পানি জমে যাওয়ার কারণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।

অফিস থেকে ঘরফিরতি মানুষ বৃষ্টির কারণে দুর্ভোগের শিকার হন। বৃ্িষ্টর কারণে ট্রাফিক সিস্টেম ভেঙ্গে পড়ায় শত শত গাড়ি, বাস, অটোরিক্সা এবং রিক্সা নগরীর রাস্তায় দাঁড়িয়ে যায়।

অনেক গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে।

নগরীর পলাশী, নিউ এলিফ্যান্ট রোড, মিরপুর রোকেয়া সরণী, সেন্ট্রাল রোড, ক্রিসেন্ট রোড, কাপ্তান বাজার, মগবাজার ও পুরানো ঢাকাসহ বেশ কয়েকটি এলকায় এ পরিস্থিতি দেখা গেছে।

ওয়াসা, তিতাস গ্যাস, টিএণ্ডটির উন্নয়ন কাজে বিভিন্ন স্থানে মাটি খোঁড়ার কারণে বৃষ্টির পানি জমে যাওয়ায় অনেক স্থানে ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে।

আবহাওয়া অফিস দেশের সকল নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।