২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ ও জমির উদ্দিন সরকারের সদস্যপদ বাতিল করেছে এসসিবিএ

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও আইন ও বিচার মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সদস্যপদ বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ্যাসোসিয়েশনের চলমান আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করায় মঙ্গলবার এ সদস্যপদ বাতিলের ঘোষণা দেয়া হয়।

এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে বলেন, এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুয়ায়ী তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্ত জমির উদ্দিন সরকার ও ব্যারিষ্টার মওদুদ এ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন যা তার ভাষায় এ্যাসোসিয়েশনের শৃংখলা ও নীতি বিরুদ্ধ এবং এর ফলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।