২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারিদের ক্ষোভ

নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২,৪০০ টাকা ঘোষণা করায় সচিবালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সচিবালয়ে ১৪৪ ধারা জারি থাকায় কোনও প্রকাশ্য প্রতিবাদ হয়নি। তবে সাধারণ কর্মচারিরা বিছিন্নভাবে অভিযোগ করেন, পে-ষ্কেলে তাদের ঠকানো হয়েছে। বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে পে-স্কেল ঘোষণা করা হয়নি।

সচিবালয়ের লিফ্ট চালক কাশেম পে-স্কেল নিয়ে তার প্রতিক্রিয়ায় বিডিনিউজকে জানান, সর্বনিম্ন বেতন স্কেল ২,৪০০ টাকা হওয়ায় তার কোনও লাভ হবেনা। কারণ ২০ তম গ্রেডের কর্মচারি হলেও এখন তার বেসিক বেতন পাঁচ হাজার একশ টাকার ওপরে।

সচিবালয় কর্মচারিদের কার্যক্রমহীন কয়েকটি সংগঠন, যে গুলোতে একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিদার রয়েছে, তারা সর্বনিম্ন পে-স্কেলের ঘোষণাকে স্বাগত জানিয়েছে, এ অভিযোগ করে সাধারণ কর্মচারিরা ক্ষোভ প্রকাশ করে।

কর্মচারিদের অনেকেই বিডিনিউজকে বলেন, নাম ব্যবহারকারী এসব নেতারা কর্মচারীদের কল্যাণ চায় না, তারা সব সময় সব সরকারের দালালী করে থাকে।

কর্মচারিরা আশংকা প্রকাশ করেছে, পেস্কেল ঘোষণা হওয়ার পর বাড়ি-ভাড়া, গাড়ি-ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরেক দফা বাড়বে। প্রতিমাসে প্রত্যেক পরিবারে অতিরিক্ত এক হাজার টাকা ব্যয় বাড়বে।

সিনিয়র কয়েকজন কর্মচারির সাথে আলাপ করে জানা যায়, বর্তমানে যাদের বেতন স্কেল ২,৪০০ থেকে ২,৬০০ টাকার মধ্যে নতুন এ পে-স্কেল ঘোষণা করায় তারা হতাশা ব্যাক্ত করেন এবং অবিলম্বে সর্বনিম্ন বেতন স্কেল পরিবর্তন করে বাজার দরের সাথে মিল রেখে নতুন পে-স্কেল ঘোষণা করার দাবি জানান।

এ ব্যাপারে প্রথম শ্রেণীর কয়েকজন কর্মকর্তার সাথে যোগাগোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।